মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
আশপাশে থাকা দু’মুখো মানুষগুলোকে চিনতে শিখেছেন অর্জুন রামপাল। শিখেছেন কারা আসল বন্ধু আর করা বন্ধু বেশে আসলে ভণ্ড। কারা ভুয়ো আবেগের বন্যা বইয়ে দিয়েছেন এতদিন। আর কারা আসল দরদী।
নতুন বছরের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় এইসব অনুভূতির কথাই ভাগ করে নিয়েছেন অর্জুন রামপাল। লিখেছেন, গত একটা বছরে তিনি যা যা শিখেছেন, তা অনেক বছরের শেখাকে এক ধাক্কায় বদলে দিল।অর্জুন জানিয়েছেন বেশ কয়েকটি ঘটনা তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আর এই নতুন শেখার জন্য ২০২০ সালের কাছে কৃতজ্ঞ তিনি।