মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী আশা

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ছোটপর্দার অভিনেত্রী আশা চৌধুরী। সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে মিরপুরের দারুস সালাম এলাকায় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। তিনি বলেন, অভিনেত্রী আশা চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুনেছি, দারুস সালাম এলাকায় সোমবার রাতে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় মারা যান তিনি।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আরো বলেন, আশা চৌধুরী আমাদের সংঘের সদস্য ছিলেন না। কেবল নাটকে অভিনয় শুরু করেছিলেন তিনি। সদস্য হতে কাগজ পত্রও নিয়েছিলেন, সেটার প্রক্রিয়াও চলছিলো। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত হলেন তিনি।

মঙ্গলবার দুপুরে এই অভিনেত্রীর জন্য শোক প্রকাশ করে অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১ ও ২ তারিখ, যেখানে আশা চৌধুরী নামে এই মেয়েটি অভিনয় করেছে। তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে। আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আশার আত্মার মাগফেরাত কামনা করি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com