মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
২০১৪ সালে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ছবি ‘জাতিস্মর’ (Jaatishwar)। এবার সেই ছবিরই হিন্দি রিমেক বানাতে চলেছেন পরিচালক। নাম ‘হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব’। সৃজিতের এই ছবির জন্য গান লিখছেন গুলজার (Gulzar)। সুর করবেন এ আর রহমান (A. R. Rahman)। আর এই সুখবর নিজেই টুইট করে জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)।
বুধবার টুইটারে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) লেখেন, ”গত ১ মাস আগে জুম কলে এটা খানিকটা আমার কাছে স্বপ্ন পূরণের মত ছিল। জাতিস্মরের হিন্দি রিমেক ‘হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব’ বানাতে চলেছি। তারই সুর করার প্রস্তাব দিয়েছিলাম মাস্ট্রো এ আর রহমানকে। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্র ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ বদলে হচ্ছে মির্জা গালিব।”