মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
তাঁর অর্ধেকেরও কমবয়সি অভিনেতারা এখনও ভয়ে ভয়ে যাচ্ছেন ছবির শুটিংয়ে। সেটের সবার করোনা পরীক্ষা করা থেকে শুরু করে মানা হচ্ছে সবরকম সুরক্ষাবিধি।
তাঁর থেকে বয়সে আট বছরের ছোট রজনীকান্তও করোনার ভয়ে বন্ধ করেছেন শুটিং। রাজনৈতিক কেরিয়ার শুরুর আগেই শেষ করেছেন রজনী। আর ৭৮ বছরের তরুণ বিগ বি? তিনি এখনও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। ভাইরাসকে অনেক আগেই গ্যালারির বাইরে ফেলেছেন। আর এই শীতে আরও এক বার নিজের ফিটনেসের প্রমাণ দিলেন অমিতাভ বচ্চন, লাদাখ গিয়ে।লাদাখের তাপমাত্রা এখন মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস। হাড়কাঁপানো ঠান্ডা সেখানে। আর সেই তীব্র ঠান্ডার মধ্যেই লাদাখে গিয়ে শ্যুটিং সেরে আবার মুম্বইয়ে নিজের বাড়ি ফিরে এলেন অমিতাভ বচ্চন। পেশাদারিত্ব বোধ হয় একেই বলে।