মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

নতুন বছরে পুরনো মেজাজে ধরা দিলেন রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের পর পরিচালক রুমি জাফরি বলেছিলেন, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন অভিনেত্রী। মিলে গিয়েছে তাঁর কথা। সম্প্রতি রিয়াকে দেখা গেল অনুষ্কা দন্ডেকরের জন্মদিনের পার্টিতে। পুরনো দিনের মতো বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে উঠলেন তিনি।

রিয়ার ঘনিষ্ঠ বন্ধু এবং ফারহান আখতারের বান্ধবী শিবানী দন্ডেকরের দিদি অনুষ্কা। ফারহান, শিবানী এবং রিয়া ছাড়াও অনুষ্কার বার্থ ডে ব্যাশে দেখা গিয়েছে ‘রোডিজ’-এর বিচারক রাজীব লক্ষ্মণ এবং অন্যান্য তারকার। রিয়ার সঙ্গে খান দু’য়েক ছবিও রাজীব পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘মাই গার্ল’।

পার্টিতে রিয়াকে দেখা গেল অব হোয়াইট রঙের ব্লেজারে। তার সঙ্গে ছিল হাঁটু পর্যন্ত লম্বা মানানসই বুট। পোশাকে নিজের স্টাইল স্টেটমেন্ট বজায় রাখলেও কোনও মেকআপ ব্যবহার করেননি রিয়া। একদম ‘নো মেকআপ’ লুকেই ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com