মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
বড় কে? মেধা না ক্ষমতা? বাস্তবে ক্ষমতা অনেক সময়ই টেক্কা দিয়ে বেরিয়ে যায় মেধাকে। কিন্তু ছোটদের দুনিয়ায় তেমন ধারণা গেঁথে দেওয়া কি ঠিক! ডান্স ডান্স জুনিয়রের দ্বিতীয় পর্বের রিয়্যালিটি মঞ্চে তাই তৈরি করা হয়েছে এক ‘আনরিয়্যাল’ দুনিয়া। সেখানে মেধাই সর্বজয়ী। ছোট্ট প্রতিযোগীরা তাঁদের মেধা আর পারফরম্যান্সের জোরে ‘মহাগুরু’র থেকে শক্তি বাড়াবে। বেমালুম হারিয়ে দেবে মেধার দুনিয়ার অশুভ শক্তি ‘ক্ষমতা’কে।
অনুষ্ঠানের বিচারক প্যানেলেই ছিল চমক।একই মঞ্চে মিঠুন চক্রবর্তী, দেব আর মনামী। এত দিন পর নাচের ‘মহাগুরু’র আসনে মিঠুনকে দেখতে পাওয়া বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে যে বড় পাওনা সে ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু ‘ডান্স ডান্স জুনিয়র’-এর প্রযোজক শুভঙ্কর চক্রবর্তী জানালেন, অনুষ্ঠানের ভাবনাতেও নতুন চমক দেওয়ার চেষ্টা করেছেন তিনি। যেখানে গোটা অনুষ্ঠানটা স্রেফ নাচের প্রতিযোগিতা না হয়ে একটা সফর হয়ে ওঠে। তবে সেই সফর হবে বাস্তবের বাইরে এক অবাস্তব দুনিয়ায়।