মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

একে অপরকে আনফলো করলেন নুসরাত-নিখিল

গত নভেম্বর মাসের ১৬ তারিখে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরাতের সঙ্গে ছবি আপলোড করেছিলেন নিখিল। পারিবারিক ছবি শেয়ার করে জানিয়েছিলেন দিওয়ালির শুভেচ্ছা। নুসরাতের প্রোফাইলে অনেকটা খুঁজে তারপর যুগলের ছবি পাওয়া যাবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, “এসওএস কলকাতা’ ছবির সহ-অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে নুসরাতের। দু’জনে নাকি একসঙ্গে রাজস্থানেও বেড়াতে গিয়েছিলেন। কিন্তু জন্মদিনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নুসরাত সেকথা অস্বীকার করে বলেছিলেন, ‘আমি তো এর আগেও যশের সঙ্গে দুটো ছবি করেছি। কিছু তো হয়নি আগে। তখন তো আমি বিয়েও করিনি। যখন ‘ওয়ান’ করেছিলাম, আমার কাছে তো ওপেন চান্স ছিল।”

অভিনেত্রী জানিয়েছিলেন, ‘ব্যক্তিগত কারণেই আলাদা থাকার সিদ্ধান্ত। এরপরই আবার বলেছিলেন, ‘বাইরে থেকে সবসময় মেয়েদের ভুলই দেখা হয়, কিন্তু সবসময় মেয়েদের ভুল হয় না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com