মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

নবাবিয়ানা কাজে লেগেছে অভিনয়ে, বললেন সইফ

খানদানি পরিবারে বড় হয়েছেন। ছোট থেকে অভিজাত আর বড় ঘরানার আদপকায়দায় চোস্ত তিনি। সইফ আলি খান মনে করেন, তাঁর নবাবিয়ানাই তাঁকে ‘তাণ্ডব’-এর জন্য সেরা পছন্দ করে তুলেছে।

আলি আব্বাস জাফরের পরিচালিত ওয়েবসিরিজ তাণ্ডব-এ বেপরোয়া রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন নবাব পটৌডির পুত্র। চরিত্রের নাম সমর প্রতাপ সিংহ। যাঁর বাবা দেশের প্রধানমন্ত্রী। বাবার মৃত্যুর পর তাঁর জায়গা নিতে মরিয়া সমরের একের পর এক সিদ্ধান্ত নিয়েই আবর্তিত হয়েছে গল্প। রাজনৈতিক জগতের রাজপুত্রর চরিত্র তাঁর। আর সইফের কথায় এই রাজপুত্র সুলভ আচার আচরণ রয়েছে তাঁর রক্তেই।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সইফ বলেছেন, ‘‘দিল্লির অত্যন্ত অভিজাত এলাকায় বড় হয়ে উঠেছি। এই ধরনের চরিত্রের যে ঠাটবাট তা ভালভাবেই জানা আমার। তাই একজন রাজনীতিবিদের আদরের রাজপুত্রের চরিত্রে যদি আমাকে অভিনয় করতে বলা হয়, তবে চরিত্রের অনেক বৈশিষ্ট্যই সহজাতভাবে ফুটিয়ে তুলতে পারব।’’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com