শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রূপনগর খাল বেয়ে তুরাগে যেতে চান মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘মিরপুরের রূপনগর আবাসিক এলাকার রূপনগর খাল দিয়ে সাংবাদিকদেরকে নিয়ে নৌকায় তুরাগ নদীতে যেতে চাই।’ আজ বুধবার দুপুর ১২টায় রূপনগর খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন তিনি।এর আগে মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসির উদ্যোগে পরিষ্কার করা রূপনগর খালের পাড় দিয়ে হেঁটে প্রায় এক কিলোমিটার পরিদর্শন করেন। পরে রূপনগর আবাসিক এলাকার একটি সড়কের ওপর তিনি বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেট খেলেন। পরিদর্শনকালে রূপনগর খালের পাড়ে একটি আম গাছের চারা রোপণ করেন।

এ সময় মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রূপনগর খালে আগে প্রচুর আবর্জনা ছিল। আমরা সেগুলো পরিষ্কার করেছি। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন কর্মী কাজ করে ১৫ দিনে খালটি পরিষ্কার করে। এটি প্রায় দুই কিলোমিটার লম্বা এবং সর্বোচ্চ ৬০ ফুট চওড়া। এখন কাজ হচ্ছে খাল এবং এর আশেপাশের অংশ সুন্দর করা। খালের পাড়ে প্রাথমিকভাবে গাছ লাগানো হবে। এরপর সাইকেল লেন তৈরি করা হবে। এই খালের সঙ্গে তুরাগ নদের সংযোগ করা হবে।’

খালটি পুরোপুরি পরিষ্কার হলে এলাকাবাসী বিভিন্ন সুবিধা পাবেন বলে উল্লেখ করেন মেয়র। তিনি আরো বলেন, এই এলাকায় বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এখানে মণিপুর স্কুল, কমার্স কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয়সহ আরো শিক্ষাপ্রতিষ্ঠান আছে। শিক্ষার্থীদের যাতায়াতের সময় মেইন রোডের ওপর চাপ পড়ে। রূপনগর খালের পাশে ওয়াকওয়ে এবং সাইকেল লেন করতে পারলে সবাই যাতায়াত করতে পারবে। এজন্য আমরা এখানে ওয়াকওয়ে এবং সাইকেল লেন করব। সবুজায়নের জন্য এরই মধ্যে গাছ লাগানো হয়েছে। খাল পাড়ে থাকা সব অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানান মেয়র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com