মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
টলিগঞ্জের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র ২০০৩ সালের ২০ নভেম্বর সিনেমাটোগ্রাফার শিলাদিত্য মৌলিককে বিয়ে করেছিলেন। তাদের ১০ বছরের সংসার জীবনের ছেদ পড়ে ২০১৩ সালে।
এরপর থেকে এ অভিনেত্রী সিঙ্গেল আছেন। তবে একমাত্র মেয়ের মাধ্যমে মাঝেমধ্যে সাবেক স্বামীর সঙ্গে তার দেখা-সাক্ষাৎ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা সাহসী মন্তব্যের কারণে হরহামেশাই খবরের শিরোনাম হন শ্রীলেখা। এবার বিয়ের প্রস্তাব দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।
গেল ১৩ জানুয়ারি ‘উইল ইউ ম্যারি মি?’ শিরোনামের একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন শ্রীলেখা।
এরপরই টলিপাড়ায় গুঞ্জন উঠে, কাকে বিয়ে করছেন শ্রীলেখা, কাকেইবা বিয়ের প্রস্তাব দিলেন তিনি? আসলে নিজেকেই নিজে বিয়ের প্রস্তাব দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে নিজেকে ভালোবাসার কথা জানান তিনি।