শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

কুলিয়ারচরে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

কুলিয়ারচর পৌর সভা নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষের এজেন্টকে কেন্দ্র থেকে বেরা করাসহ প্রার্থী অপমানের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূরুল মিল্লাত।
আজ শনিবার বেলা ১১ টায় কুলিয়ারচর পৌরসভা ৫নং ওয়ার্ড বেতিয়ারকান্দি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের গ্রামের বাসায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বলেন, কুলিয়ারচর সরকারি কলেজ কেন্দ্রে সকালে নির্বাচনী এজেন্টদের মারধোর করে বের করে দেয়। এছাড়াও ওই ভোট কেন্দ্রে তিনি পরিদর্শনে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীসহ পুলিশের এক পরির্দশক অপমান করে বের করে দেয় বলে অভিযোগ করেন ।
তারপর পৌরসভার সকল কেন্দ্রের বিএনপির প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়।
অপরদিকে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান বলেন, সকাল থেকে নারী পুরুষ নিরবিচ্ছিন্নভাবে ভোট দিচ্ছে। কোনরকম অপপ্রতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তবে বিএনপির প্রার্থীর লোকজন সকালে কেলু মিয়া নামের এক আওয়ামীলীগ কর্মীকে মারধোর করে বলে অভিযোগ করেন তিনি ।
পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা নিয়ে নির্বাচন করছেন সারোয়ার হোসেন মহসিন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আমি পৌর নির্বাচনে প্রতিটা কেন্দ্রে পরির্দশন করেছি কোন কেন্দ্রে কোন অপপ্রতিকর ঘটনার অভিযোগ পায়নি বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com