বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মেসিকে ঠেকানোর পথ খুঁজছেন টুখেল

ফাইনালে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হতে পারেন লিওনেল মেসি। তাকে ঠেকানোর জন্য বাড়তি ভাবনা থাকাটাই স্বাভাবিক। তবে সে সব নিয়ে কিছুই বললেন না ইংল্যান্ড কোচ টমাস টুখেল। আর্জেন্টিনা অধিনায়ককে প্রশংসায় ভাসালেন তিনি।

 

আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বুধবার দিবাগত রাতে বাংলাদেশ সময় ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এর আগে বিবিসির সঙ্গে আলাপচারিতায় মেসির সম্ভাব্য হুমকি নিয়ে বললেন টুখেল।

 

তিনি বলেন, অনেক কোচ, অনেক দল (মেসিকে থামানোর) চেষ্টা করেছে। কিন্তু মনে হয়, তার সব সময় অন্য একটা পথ থাকে। মনে হয়, তার কাছে অন্য একটা সমাধান আছে। সে খুবই অনন্য একজন। আমি মনে করি, তাকে নিয়ে কারও কিছু বলার প্রয়োজন নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com