মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সইফ-করিনার নতুন বাড়ি তৈরি হচ্ছে কেন? বললেন ঘনিষ্ঠ বন্ধু

দ্বিতীয় বার মা হতে চলেছেন করিনা কপূর খান। শোনা যাচ্ছিল, তিনি এবং সইফ আলি খান তাঁদের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যাবেন এর মধ্যেই। এ বার জানা গেল, তাঁদের নতুন বাড়ি কেমন হচ্ছে। ইন্টিরিয়র ডিজাইনার দাশানি শাহ স্টার-যুগলের দীর্ঘ দিনের বন্ধু। তিনিই নতুন বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে। সম্প্রতি তিনি জানিয়েছেন, কেমন হবে করিনা-সইফের নতুন বাড়ি। ‘গত ১১ বছর ধরে ওঁরা যে বাড়িতে থাকেন, নতুন বাড়ি তার চেয়ে খুব কিছু আলাদা হবে না। এটাও বানানো হচ্ছে পুরনো বাড়ির আদলেই’।

সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দাশানি। বলেছেন, ‘ওঁরা ওঁদের এখনকার বাড়িটা খুবই ভালবাসেন। তাই ওখান থেকে যেতে চান না। সেই কারণেই নতুন বাড়িটা এমন ভাবে বানানো হচ্ছে, যাতে ওঁদের নতুন জায়গা বলে মনে না হয়’।

কী থাকছে এই নতুন বাড়িতে? বাকি সব কিছুর পাশাপাশি থাকছে আস্ত একটা নার্সারি। সইফ-করিনা তাঁদের দ্বিতীয় সন্তানের কথা ভেবেই নাকি এই নার্সারি তৈরি করছেন। তা ছাড়াও তৈমুরের বেড়ে ওঠার জন্য থাকছে নিজস্ব জায়গা। ওর খেলা, পড়ার জন্য আলাদা আলাদা ঘর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com