মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
কিছুদিন আগে ফারহা খান, বিক্রান্ত মাসের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। ঊর্মিলা মাতন্ডকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের কথাও তিনি জানিয়েছিলেন টুইটারের মাধ্যমে । এ বার সেই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী তব্বুর।
তব্বুর অজান্তেই একটি প্রোমোশনাল পোস্ট তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায়। এ রকম সন্দেহজনক কার্যকলাপ হওয়ার পর তব্বু বুঝতে পারেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এর পর তিনি একটি স্টোরির মাধ্যমে ফলোয়ারদের সতর্ক করেন।
তব্বু লেখেন, ‘হ্যাক অ্যালার্ট। আমার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না’।