মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সাইফের বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা, চারদিকে ‘বয়কট’ ধ্বনি

এই পরিস্থিতিতে নতুন বাড়িতে যাচ্ছেন করছেন সাইফ পরিবার। শনিবার (১৬ জানুয়ারি) দেখা গেছে, পুলিশি নিরাপত্তার সাহায্যে বাড়ি পরিবর্তনের কাজ চলছে। পুরনো বাড়ির কাছাকাছিই নতুন বাড়িটি। কার্পেট, খেলনা, প্রভৃতি জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন সাইফ আলির বাড়ির কর্মীরা।

১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইমে আলি আব্বাস জাফর পরিচালিত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে। সঙ্গে সঙ্গে টুইটারে শুরু হয়েছে ‘বয়কট তাণ্ডব’ ট্রেন্ড। মহারাষ্ট্রের ঘাটকোপারের বিজেপি বিধায়ক রাম কদমের অভিযোগ, সিরিজে হিন্দু দেবতা শিবকে অবমাননা করা হয়েছে। মুখ্য অভিনেতা সাইফ আলি খানকে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে, এর পরে যদি হিন্দু ধর্ম বা দেবতাদের অপমান করে কিছু বানানো হয়, তবে প্রকাশ্যে জুতোপেটা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com