শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

পরীক্ষা ছাড়াই ফল প্রকাশে আর কোনো জটিলতা থাকছে না

আজ (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে এ সংক্রান্ত তিনটি প্রস্তাব পেশ করলে সকল সংসদ সদস্যদের হ্যাঁ ভোটে এটি পাশ হয়।
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ ’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ ও ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ উত্থাপন করেন। পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি এক দিনের মধ্যে এবং বাকি দুটি বিল দুদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সংশোধনীগুলো পাস হলে করোনা পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের  ফল ঘোষণা এবং পাসের সনদ দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা থাকবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com