মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

প্রথম জীবনের ওই ঘটনাই পালটে দেয় সব, কী বললেন Akshay Kumar

লিউডের (Bollywood) অন্যতম সেরা অভিনেতা বলা হয় তাঁকে। বর্তমানে পারিশ্রমিকের নিরিখে তাঁর নাম উঠে আসে ফোর্বসের তালিকাতেও। খিলাড়ি থেকে শুরু করে হাউসফুল কিংবা হালফিলের লক্ষ্মী। বলিউডে আসার পর থেকে একের পর ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে আট থেকে আশির হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বুঝতেই পারছেন অক্ষয় কুমারের (Akshay Kumar) কথাই বলা হচ্ছে। এবার সেই অক্ষয় কুমার যখন কপিল শর্মার শোয়ে হাজির হন, তখন তাঁর জীবনের একের পর এক মজার ঘটনা প্রকাশ্যে উঠে আসতে শুরু করে।

কপিলের শোয়ে হাজির হয়ে অক্ষয় কুমার জানান, প্রথম জীবনে তিনি বেশ লাজুক ছিলেন। তাঁর লাজুক স্বভাবের জেরে তাঁকে এক মহিলা প্রকাশ্যে অপমান করে বসেন। এমনকী, তাঁর লাজুক স্বভাবের জন্য প্রথম জীবনে তাঁকে ছেড়ে চলে যান ওই মহিলা। জানা যায়, ওই বান্ধবীর সঙ্গে পরিচয়ের পর তিনি তাঁর হাত ধরতে চাননি। ওই ঘটনার পরপরই অক্ষয়কে ছেড়ে চলে যান তিনি। প্রথম জীবনের ওই ঘটনা যেন তাঁকে পুরোপুরি পালটে দেয় বলে জানান অক্ষয় কুমার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com