মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।
গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশের প্রায় ২০টি সিনেমা হলে মুক্তি পায় ফাখরুল আরেফীন খানের ‘গণ্ডি’। শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত এই ছবির গল্প দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে। তারা বাড়িতে একা থাকেন। তাদের ছেলেমেয়েরা বিদেশে নিজেদের মতো ব্যস্ত। কোনো একদিন এই দুজনের পরিচয় হয়। নিজের সিদ্ধান্তে তারা বাঁচতে চায়। তাদের সিদ্ধান্তে বাঁধা হয়ে দাড়ায় পরিবারের মানুষরা।