মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ওয়ালটনে যোগ দিলেন আজিজুল হাকিম

ওয়ালটনে যোগ দেওয়া প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘ওয়ালটন যখন সাধারণ মানুষের জন্য বাংলাদেশে তৈরি পণ্য উন্মুক্ত করে, তখন থেকেই প্রতিষ্ঠানটিকে ভালোবেসেছি। কারণ, ওয়ালটন বাংলাদেশের প্রতিষ্ঠান। দেশের মানুষের প্রতিষ্ঠান। ওয়ালটন পরিবারে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। ওয়ালটনের লক্ষ্য পূরণের সহযোদ্ধা হিসেবে যথাসাধ্য অবদান রাখার চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ূন কবীর, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মোহাম্মদ রায়হান, সিরাজুল ইসলাম, ফিরোজ আলম, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া ও নিয়ামুল হক, অপারেটিভ ডিরেক্টর কাজী জাহিদ হাসান প্রমুখ।

এইদিকে ওয়ালটনের সঙ্গে সরাসরি এবং শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন দেশের একঝাঁক তারকা। তাদের মধ্যে অন্যতম জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা এবং চিত্রনায়ক আমিন খান। জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, মিসেস বাংলাদেশ মুনজারিন মাহবুব অবণীসহ ওয়ালটনের সঙ্গে অনেক তারকা দীর্ঘদিন যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com