মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
‘আমার বিশ্বাস, এখন (সুশান্তর মৃত্যুর পর) ও তোমাকে আরও বেশি মিস করে। তুমি যেখানোই থাকো, এ রকমই থেকো। হাসিখুশি, প্রাণবন্ত, বুদ্ধিমান, রোমান্টিক, পাগল আর আদুরে। আমি জানি, তুমি যেখানেই আছ, খুব সুখে আছ। আমার মনের এক কোণে তুমি সব সময় লেগে থাকবে।’
এভাবেই একটি ভিডিও পোস্ট করে সুশান্তর জন্মদিন উদ্যাপন করেছেন অঙ্কিতা। ভিডিওতে দেখা যাচ্ছে, সুশান্তর পেছন পেছন তাঁদের পোষা কুকুর স্কচ দৌড়ে বেড়াচ্ছে। আর অঙ্কিতা হাসতে হাসতে সেই ভিডিও করছেন। সাত বছর এক ছাদের নিচে থেকেছেন সুশান্ত আর অঙ্কিতা। তাঁদের পোষা প্রাণী স্কচ। সেই সময়কার ভিডিও এটি।