শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষা অটো পাস সংক্রান্ত বিল জাতীয় সংসদে পাস

আজ ২৪ জানুয়ারি, রবিবার সকালে সংসদ সদস্যদের সম্মতিক্রমে বিলগুলো পাস করা হয়।

সংসদে পাস হওয়া বিল তিনটি হলো—‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ এবং ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’।

এর আগে সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত বিল পাসের প্রস্তাব করেন। উত্থাপিত বিলের উপর সংসদ সদস্যদের মতামত চান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সেখানে কণ্ঠ ভোটের মাধ্যমে অধিকাংশ সদস্য বিলটি পাসের পক্ষে মত দেন। তবে খুঁটিনাটি বিষয় যাচাই-বাছাই করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে রিপোর্ট দিতে, সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দেওয়া হয়।

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বিলটি পাসের পর প্রজ্ঞাপন করতে দুই দিন সময় লাগবে। এরপরই আমরা দ্রুত ফলাফল প্রকাশ করব।’

ফল প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, আইন পাস হলেই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আগের আইন অনুযায়ী পরীক্ষা নেয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেয়ার বিধান রয়েছে। কিন্তু সংশোধিত বিলে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের বিধান রাখা হয়েছে।

দেশে করোনারোগী শনাক্ত হওয়ার ১০ দিনের মাথায় গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত বছরের ১ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com