মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’। কি ঝটকা লাগল তো শুনে? হ্যাঁ, এবার এমনই খবর পাওয়া যাচ্ছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে।
জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই বন্ধ হচ্ছে কপিলের শো। ওই শোয়ের বেশ কিছু পরিবর্তন করে, ফের কয়েক মাসের মধ্যেই তা ফের নতুন করে এয়ার করা হবে। শোয়ের পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি আর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, টেলিভিশনের স্ক্রিন থেকে কয়েক মাসের জন্য কপিল শর্মা, চিঙ্কি মিঙ্কিদের বিদায় নেওয়ার। যদিও পরিকল্পনায় বদল ছাড়া কপিল শর্মা (Kapil Sharma) শোয়ের সাময়িক বন্ধের পিছনে আর কী কারণ রয়েছে, সে বিষয়ে খোলসা করে কিছু জানানো হয়নি চ্যানেলের তরফে।