মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

চলচ্চিত্রে নকীব খানের সুরে দুই নবীন

গানের প্রথম দুইটি লাইন- ‘তুমি কাছে এলে একমুঠো রোদ্দুর খেলে, তুমি ভালোবাসি বললে চারিদিক হয় ঝলমলে।’ সিনেমায় এই গানে ঠোঁট মেলাবেন নিলয় আলমগীর এবং মেঘলা মুক্তা। গানটি নির্মাণাধীন সিনেমা ‘পাঞ্চ’-এর। ছবিটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ।

পরিচালক কৌশিক শংকর দাশ বলেন, ‘আমার চাওয়া ছিলো একজন গুণী সংগীত শিল্পীর তত্বাবধানে গান করা। যেখানে কণ্ঠ দিয়েছেন নবীন দুই শিল্পী।’

গত বছর মার্চ মাসে ৮ দিন শুটিং করার পর করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যায়। পরিচালক আশা প্রকাশ করেন, চলতি বছর আগামী মার্চের মাঝামাঝি থেকে আবার শুটিং শুরু করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com