মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বলিউডে ফের বসছে বিয়ের আসর, সাতপাকে বাঁধা পড়ছেন শ্রদ্ধা কাপুর

বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর। দীর্ঘদিনের বন্ধু রোহন শ্রেষ্ঠার সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন শ্রদ্ধা। বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের পর শ্রদ্ধার বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।
বরুণ-নাতাশার বিয়ের পর তাঁদের শুভেচ্ছা জানান শ্রদ্ধার (Shraddha Kapoor)  বিশেষ বন্ধু রোহন শ্রেষ্ঠা। রোহনের শুভেচ্ছা পেয়ে, পালটা প্রশ্ন করে বসেন বরুণ। শ্রদ্ধা এবং তিনি এবার সাতপাকে বাঁধা পড়ার জন্য তৈরি কি না বলে প্রশ্ন করেন বরুণ (Varun Dhawan)। যদিও রোহন এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। শ্রদ্ধাকেও দেখা যায় চুপ করে থাকতেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com