সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সম্প্রতি মুক্তি পেয়েছে তরুণ অভিনেত্রী ও মডেল লোরেন ম্যান্ডেস অভিনীত ওয়েব ফিল্ম ‘ট্রল’। প্রায় পাঁচ মাস আগে গত বছরের ৩০ আগস্ট আত্মহত্যা করেন লোরেন।
আত্মহত্যার ঠিক দুই দিন আগে ‘ট্রল’ ছবিতে অভিনয় করেন লোরেন। সঞ্জয় সমদ্দার পরিচালিত এই ছবির প্রথম দিনের শুটিংয়ে সঙ্গে ছিলেন তার মা মার্গারেট ম্যান্ডেস।
তিনি জানান, এই ছবির শুটিং থেকে কখনো রাত একটায়, কখনো দুইটায় বাসায় ফিরতেন লোরেন। এসেই শুটিংয়ের নানা গল্প পরিবারের সবাইকে শোনাতেন। চুপি চুপি মাকে ও ছোট দুই বোনকে বলেছিলেন, এটি তার জীবনের সেরা কাজ হয়ে থাকবে।