সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
মাহফুজ আনাম জেমস। ব্যান্ড সঙ্গীতের অন্যতম লিজেন্ড বলা হয় তাকে। যার গানের পাগল হাজারো মানুষ। অনেকেই তাকে গুরু বলেও ডাকে। তবে প্রকৃতিপ্রেমী জেমস যে ভাল ছবি তোলেন সেটি সবারই জানা। এবার সেটির প্রমাণ দিলেন জেমস।
গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে জনপ্রিয় এই ব্যান্ড তারকা তার ফেসবুক ওয়ালে অভিনেত্রী জয়া আহসানের একটি ছবি প্রকাশ করেন। জেমস শুধু ছবিটি পোস্টই করেননি, জয়াকে দিয়েছেন বিশেষ বিশেষণ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাস্টার অব দ্য সিলভার স্ক্রিন জয়া আহসান।’ জেমসের তোলা অভিনেত্রী জয়া আহসানের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে- জয়া আহসান সাদা, হলুদ, গোলাপি রংয়ের গোলাপ নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন। বেইজ রংয়ের ফুল হাতা টপ, আধো বাঁধা চুলে জয়ার উদাসী চাহনি যেন দর্শককে আরও বেশি ঘায়েল করে দিচ্ছে। ছবিটি প্রকাশের পর অসংখ্য কমেন্টে ভরে গেছে। শেয়ার করেছেন প্রায় ২০০ মানুষেরও বেশি।