সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ এই প্রতিপাদ্যে শুরু হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১৪তম আসর। পাঁচদিনের এই উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোরেরা।
করোনা কালের স্থবিরতা কাটিয়ে শুরু হওয়া এই বর্ণীল আয়োজনে আনন্দে মেতে ওঠে শিশুরা।
উৎসবে প্রদর্শিত হচ্ছে বিশ্বের ৩৭টি দেশের ১১৬টি শিশুতোষ চলচ্চিত্র। বিনামূল্যে এই সিনেমা দেখতে পারবে শিশু ও অভিভাবকরা।
উদ্বোধনী আয়োজনে প্রদর্শিত হয় পোলিশ নির্মাতা মার্তা কারভোসকা-র সিনেমা ট্রিপল ট্রাবল।
তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত পাবলিক লাইব্রেরি, জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমিতে চলবে এই উৎসব। সমাপনী আয়োজনে সম্মাননা দেয়া হবে সেরা চলচ্চিত্র নির্মাতাদের।