রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
অস্কারের সঙ্গে বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার যোগাযোগ বেশ কয়েক বছরে! অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর ২০১৮ সালের ৯০তম আসরে সঞ্চালনার ভূমিকায় ছিলেন এই নায়িকা।
পরে ২০১৬ সাল থেকেই লাগাতার তাকে দেখা যাচ্ছে অস্কারের রেড কার্পেটে আর আফটার পার্টিতে। আসন্ন আসরে যদি সেই মঞ্চেই একটা পুরস্কার প্রিয়াঙ্কার হাতে ওঠে…
এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে অরবিন্দ আদিগারের দ্য হোয়াইট টাইগার ছবিটি মুক্তির পর। জানা গেছে, চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের নমিনেশন পেতে চলেছে ছবিটি।
সেই সূত্রেই উঠে এসেছে প্রিয়াঙ্কার অস্কার পাওয়ার খবর। কিন্তু যদি সত্যিই তা ঘটে যায়, সেক্ষেত্রে ব্যাপারটাকে ভারতের গর্ব হিসেবে বিবেচনা করা যাবে না। বরং, দেখতে হবে জোনাস পরিবারের কৃতিত্ব হিসেবে। নায়িকার স্বামী নিক জোনাসই নাকি এমন দাবি করেছেন।