রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
বলিউড নির্মাতা রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন সিনেমা ‘সূর্যবংশী’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। করোনা পরিস্থিতির মাঝে স্বাস্থ্যবিধি মেনে গেল ১ ফেব্রুয়ারি থেকে শতভাগ দর্শক আসন পূরণ করে শো চলছে ভারতের সকল প্রেক্ষাগৃহে। এবার তাই বিগ বাজেটের বলিউড খিলাড়ির ছবিটি ২ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা না আসলেও বলিউড হাঙ্গামার একটি সূত্র বলছে, আসছে ২ এপ্রিল মুক্তি পেতে পারে অক্ষয়ের ‘সূর্যবংশী’ ছবিটি।
মূলত সিনেমা হলে শতভাগ দর্শক নিয়ে যাত্রা শুরুর পর পরই হল মালিকদের সাথে যোগাযোগ করেছেন ‘সূর্যবংশী’ পরিচালক রোহিত শেঠি। ছবি মুক্তির তারিখের ব্যাপারেও যথাযথ আলোচনা করেছেন। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার।