শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
দ্যা বাসবি বেইবস, ১৯৬২ সালে জার্মানিতে বিমান দুর্ঘটনায় নিহত খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনের বিপক্ষে ম্যাচ শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের।
শুরুতেই মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে হেডে গোল করে ট্রিবিউটটা আরও গাঢ় করে তোলেন ম্যানইউ স্ট্রাইকার এডিনসন কাভানি। প্রথমার্ধের একেবারে শেষে ডি বক্সের বাইরে থেকে করা গোলে অলরেডদের লিড ডাবল করেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।
তবে ডাবল লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যান ইউ। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুই গোলে এভারটনকে ম্যাচে ফেরান ডুকুরে ও রদ্রিগেজ। ম্যাচের ৭০ মিনিটে লুক শ’র ফ্রি কিক থেকে হেডে গোল করে অলরেডদের আবরো এগিয়ে দেন মিডফিল্ডার ম্যাকটমিনে।
জয়টা যখন কেবলই সময়ের ব্যাপার, তখন শেষ বাঁশি বাজার আগে ধাক্কাটা খেলো ম্যান ইউ। এভারটন স্ট্রাইকার ক্যালভার্ট লুইনের গোলে ৩-৩ এর ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ওলে গানারের শিষ্যদের। এ ড্রয়ে ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে-ই আছে ম্যানইউ।
লা লিগায় হুয়েস্কার মাঠে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে হাভি গালানের গোলে লিড পায় হুয়েস্কা। মিনিট পাঁচেক পরই বেনজেমার ফ্রি কিক বারে লিগে ফিরলে তা থেকে হেডে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান ডিফেন্ডার রাফায়েল ভারান।
৮৩ মিনিটে ক্যাসেমিরোর হেড হুয়েস্কা গোলকিপার ফিরিয়ে দিলেও ফিরতি শটে আরও একবার গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ভারান। এ ম্যাচ জিতে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে টপকে টেবিলের দুইয়ে উঠে এলো জিনেদিন জিদানের দল।
ইতালিয়ান সিরিআয় য়্যুভেন্তাস-রোমা বিগম্যাচের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত গোলে লিড পায় হোস্টরা। ম্যাচের ৬৯ মিনিটে রোমা ডিফেন্ডার ইবানেজের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুন হয় আন্দ্রে পিরলোর ছেলেদের।
বাকি সময়ে বেশ কিছু আক্রমণ তৈরি করেও গোল পায়নি কোনো দলই। এ ম্যাচ জিতে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে প্রতিপক্ষ রোমাকেই টপকে সিরিআর পয়েন্ট তালিকার তিনে উঠে এলো চ্যাম্পিয়ন য়্যুভেন্তাস।