রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
গত ৩ ফেব্রুয়ারি কৃষক আন্দোলনের সমর্থনে টুইটের পর এবার বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে একহাত নিলেন সাবেক মার্কিন পর্ন তারকা ও অন্তর্জাল ব্যক্তিত্ব মিয়া খলিফা। মনে হচ্ছে, রিহানার টুইটের পর কৃষক আন্দোলনের পক্ষে প্রিয়াঙ্কা তেমনভাবে সোচ্চার না হওয়ায় হতাশ মিয়া।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, বৈরুত বিস্ফোরণের পর শাকিরার নীরবতার সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা করে মিয়া খলিফা টুইটারে লিখেছেন, ‘মিসেস জোনাসও কি কোনো সূত্রের সঙ্গে সুর মেলাতে চাইছেন? আমার শুধু কৌতূহল জাগল। এটা আমাকে বৈরুত বিস্ফোরণের সময় শাকিরার নীরবতার কথা মনে করিয়ে দিচ্ছে।’