শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঠিকাদারসহ তিনজনকে আটক করেছে। থানায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ পায় ঠিকাদার হুমায়ূন কবীর। কাজ নিম্নমানের হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সরেজমিনে তদন্তে যায় সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. সমেশ আলী।
প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারকে সঠিকভাবে কাজ করার কথা বললে অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে মারধর করা হয়। এ সময় ভূমি অফিসের লোকজনের সহায়তায় ঠিকাদার হুমায়ূন কবীর, জিলানী ও দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আইয়ুব মিস্ত্রি নামে একজন পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত সমেশ আলীকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি বাদী হয়ে মামলা করেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
প্রসঙ্গত, ফেনীতে প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা ব্যয়ে এই টিউবওয়েল স্থাপন প্রকল্পের ৪ হাজার ৫২৮টির মধ্যে ইতোমধ্যে ২ হাজার ৩১৪টি নলকূপের কাজ শেষ হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ৯ই ফেব্রুয়ারি ফেনী সদর ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করেছিলেন টিকাদার হুমায়ূন।