রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

রণবীরের সঙ্গে আলিয়া কবে বিয়ের পিঁড়িতে বসেছেন

বিয়ের সাজে থাকলেও মূলত এটি বিয়ের ছবি নয়। মূলত একটি বিজ্ঞাপনের শ্যুটিং উপলক্ষ্যেই মেহন্দি পরে লেহেঙ্গায় সেজে ক্যামেরার সামনে পোজ দেন আলিয়া। অভিনেত্রীর ওই ছবি দেখে তার ভক্তরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করেন। যার মধ্যে অন্যতম, রণবীরের সঙ্গে আলিয়া কবে বিয়ের পিঁড়িতে বসেছেন! যদিও সে বিষয়ে আলিয়া কোনও মন্তব্য করেননি।

এদিকে শাহিন ভাট, আকাঙ্খা রঞ্জন কাপুরদের সঙ্গে আলিয়া যখন মালদ্বীপে ছুটি কাটাতে যান, সেই সময় আচমকাই রণবীরের কাকা রাজীব কাপুরের মৃত্যু হয়। রাজীব কাপুরের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি মুম্বাইতে ফিরে আসেন আলিয়া। আলিয়ার সেই ছবিও ধরা পড়ে পাপারাৎজির ক্যামেরায়।

প্রসঙ্গত চলতি বছর শুরুর আগে রণবীর কাপুরদের সঙ্গে রণথম্ভোরে বেড়াতে যান আলিয়া ভাট। ওই সময় রণবীরের সঙ্গে আলিয়ার বাগদান সম্পন্ন হবে বলে শোনা যায়। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে মুখ খোলেন রণধীর কাপুর। তিনি জানান, এই মুহূর্তে বিয়ে করছেন না রণবীর। নির্দিষ্ট সময়ে রণবীর, আলিয়ার বিয়ের খবর জানানো হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন রণবীর কাপুর। জানা যায়, হৃষি কাপুরের মৃত্যুর এক বছর কাটার পর তবেই রণবীর-আলিয়া হয়ত বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও হৃষি কাপুরের মৃত্যুর এক বছরের আগেই চলে যান রাজীব কাপুর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com