রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ভালবাসা দিবসে নিখিল জৈন এই বার্তা দিয়েছিলেন ইনস্টাগ্রামে। টলিপাড়ায় কানাঘুষো, স্ত্রী নুসরত জাহানকে উদ্দেশ্য করেই এই পোস্ট ছিল নিখিলের। কিন্তু যে ব্যক্তিকে কেন্দ্র করে তাঁদের রূপকথায় চিড়, সেই যশ দাশগুপ্ত কী বললেন বিশেষ দিনে?
যশের ইনস্টাগ্রামের দেওয়ালে ছিল না প্রেমের আঁচ। ভালবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করে ‘পিডিএ’ ছিল ব্রাত্য। তবে ভালবাসার দিনে সুর এবং কথার মধ্যে দিয়ে ভালবাসা খুঁজেছেন অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল গানের দু’টি পংক্তি। ‘চল না আহিস্তে, ইশক নয়া হ্যায়/ পহেলা ইয়ে ওয়াদা হামনে কিয়া হ্যায়’।
নতুন প্রেমে ধীর পায়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথাই বোঝাতে চেয়েছেন যশ। তাই ‘আজা নাচ লে’ ছবির ‘ও রে পিয়া’ গানের এই দুই পংক্তিকে বেছে নিয়েছিলেন তিনি। তা হলে নিখিলের মতো তিনিও কি ভালবাসার মানুষকে প্রছন্ন বার্তা দিলেন?