শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি আজ বলেছেন, নেতৃত্বের প্রতি অনুগত, স্বচ্ছ ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিরাই দলীয় মনোনয়ন পাবেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকেই হবে উল্লেখ করে তিনি বলেন, একটি নির্বাচনী এলাকায় একাধিক যোগ্য প্রার্থী থাকলে, সেখান থেকে একজনকেই মনোনয়ন দেয়া হবে। রাজনীতি করতে হলে দলীয় আনুগত্য মেনে চলতে হবে। 11
আজ বৃহস্পতিবার জেলার কাশিয়ানী উপজেলার মাজাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহবান জানান।
কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম-এর সঞ্চালনায় জেলায় এলজিইডি’র নির্বাহি প্রকৌশলী এহসানুল হক, ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়, সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর তিনি মরহুম মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সড়ক, মডেল মসজিদ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।