শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
লা লিগায় পয়েন্ট হারাল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তুলনামূলক দুর্বল কাদিজের বিপক্ষে ড্র করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
গত ডিসেম্বরে স্প্যানিশ লা লিগায় কাদিজের মাঠেই সবশেষ পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল বার্সেলোনা। এবার ছিল সেই পরাজয়ের বদলা নেয়ারও সুযোগ। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল হজম করে তারা মাঠ ছেড়েছে জয়বঞ্চিত থেকে। জোড়া পেনাল্টির ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের নিষ্ফলা ড্রয়ে।