রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

নবজাতকের নাম কী রাখলেন Kareena, Saif

সবে সবে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা কাপুর খান। মঙ্গলবার সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন করিনা। হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে বেরোলেও তার মুখ দেখা যায়নি। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চটপট বাড়ির দিকে রওনা দেন সইফিনা

সদ্যোজাতকে বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই তৈমুরের ভাইয়ের নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সইফিনা ছেলের নাম কী রাখবেন বলে আলোচনা শুরু হয়ে যায়। এ বিষয়ে সইফ কিংবা করিনা কোনও উত্তর না দিলেও, আলোচনা চলছেই

 রণধীর কাপুরকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ফের দাদু হওয়ার অনুভূতিটাই আলাদা। তবে নবজাতকের নাম কী রাখা হবে, তা এখনও ঠিক করা হয়নি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রণধীর কাপুর
  
  
মঙ্গলবার সন্তানকে নিয়ে হাসপাতালে থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যান সইফ, করিনা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, এবার তাঁরা দ্বিতীয় সন্তানের মুখ দেখাননি ক্যামেরার সামনে। মা এবং ভাইকে আনতে মঙ্গলববার বাবার সঙ্গে হাসপাতালে হাজির হয়ে যায় ছোট্ট তৈমুরও

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com