শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

কোপা আমেরিকায় ভারত!

লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের সঙ্গে টেক্কা দিয়ে কোপা আমেরিকা খেলবেন ভারতের ফুটবলাররা। আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া কোপা আমেরিকায় খেলার আমন্ত্রণ পেয়েছে ভারতীয় ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস।

এবারের কোপা আমেরিকার যৌথ আয়োজক আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১১ জুন প্রতিযোগিতাটি শুরু হয়ে এর পর্দা নামবে ১০ জুলাই। কিন্তু একই সময়ে চলবে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। ফলে অস্ট্রেলিয়া ও কাতার সরে দাঁড়িয়েছে আসরটি থেকে। এর ফলে সুযোগ চলে আসে ভারতের সামনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com