শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:২১ অপরাহ্ন
এ ব্যাপারে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, হাফিজকে বোর্ড থেকে চুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু হাফিজ চুক্তি করতে না চাওয়ায় আমরা হতাশ। তবে তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।
২০১৯ বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের হয়ে খেলা হয়নি হাফিজের। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দারুন পারফরমেন্স করেছেন। গত ১২ মাসে হাফিজের মোট রান ৩৩১। রান সংগ্রহের দিক দিয়ে তিনি আছেন তালিকার দ্বিতীয় স্থানে। ৩৮৬ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ডেভিড মালান। সর্বশেষ ৯টি ইনিংসে তিনি ৫টি হাফ সেঞ্চুরি করেছেন। ২০১৯ সালে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন হাফিজ। তারপরও তাকে বিশেষ সম্মান দেখিয়ে গত বছর থেকে তাকে ম্যাচ প্রতি এ ক্যাটাগরির ফি দিয়েছে পিসিবি।