শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

টেষ্টে দ্বিতীয় দ্রুততম ৪০০ অশ্বিনের!

আহমেদাবাদের স্পিন স্বর্গে বল হাতে আলো ছড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। দুর্দান্ত বোলিংয়ে গড়লেন দারুণ কীর্তি। টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে স্পর্শ করলেন ৪০০ উইকেটের মাইলফলক। বৃহস্পতিবার মোতেরায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জোফরা আর্চারকে আউট করেই মাইলফলক স্পর্শ করেন অশ্বিন।

মাত্র ৭৭টি টেস্টে ৪০০ উইকেট নিলেন ভারতীয় এই অফ স্পিনার। তার চেয়ে কম টেস্ট খেলে ৪০০ উইকেটের মাইলফলক টপকেছিলেন মুত্তিয়া মুরালিধরন।

কিংবদন্তি এই শ্রীলঙ্কান অফ স্পিনার মাত্র ৭২টি টেস্টে এই রেকর্ড গড়েছিলেন। বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলারই নন শুধু, একই সঙ্গে ভারতীয় চতুর্থ বোলার হিসেবে চারশো উইকেটের ল্যান্ডমার্ক ক্রস করেন অশ্বিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com