শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

রান-বন্যার থ্রিলারে শেষ হাসি কিউইদের

দ্বিতীয় ম্যাচেও টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর ওপেনার টিম সাইফার্টকে দ্রুত সাজঘরে ফেরাতে পারলেও গাপটিলের মারকুটে ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারছিল না অজি বোলাররা। ৮টি ছয় ও ৬টি চারের মারে ৫০ বলে ৯৭ রান তুলেন গাপটিল। তার ইনিংসের সুবাদে ২১৯ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

জবাবে ১১৩ রানেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্টয়নিসের ৩৭ বলে ৭৮ ও স্যামসের ১৫ বলে ৪১ রানের দুই ইনিংসে ভর করেও শেষ পর্যন্ত তিরে পৌঁছাতে পারেনি সফরকারীরা। ২১৫ রানেই থেমে যায় তাদের ইনিংস। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ম্যাচসেরা মার্টিন গাপটিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com