শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:২১ অপরাহ্ন

‘নিষেধাজ্ঞা না তুললে আইএইএ’র ক্যামেরা খুলে ফেলা হবে’

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যেসব ক্যামেরা বসানো আছে সাম্প্রতিক দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী তাতে ধারণ করা কোনো ছবি বা ভিডিও এই সংস্থা পাবে না। আর তিন মাসের মধ্যে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ওইসব ক্যামেরার সকল তথ্য মুছে ফেলার পাশাপাশি ক্যামেরাগুলো খুলে রাখা হবে বলেও জানানো হয়েছে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার রাতে টেলিভিশনের এক টক-শো’তে তিনি বলেন, সংসদে পাস হওয়া আইন অনুযায়ী ইরান সম্প্রতি এনপিটি চুক্তি সম্পূরক প্রটোকল বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে। তবে আইএইএ’র সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ওই সংস্থার ক্যামেরাগুলো এখনো ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো রয়েছে এবং এসব স্থাপনার সব তৎপরতার দৃশ্য এসব ক্যামেরায় রেকর্ড হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com