শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:২০ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে মমতা না বিজেপি জানা যাবে ২ মে

মমতা বলেন, বিহারে ২৪০টি আসনে তিনটি দফায় নির্বাচন হলো। আসামে তিন দফায় হবে। তামিলনাড়ুতে ২৩৪টি আসনে এক দিনে ভোটগ্রহণ হচ্ছে। কেরালায় সিপিএমের সরকার, সেখানেও এক দফায়। অথচ পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে আট দফায়। তার অভিযোগ, বিজেপির কথাতেই আট দফায় নির্বাচন করা হচ্ছে। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করে মমতা বলেন, ৩০ দিনের খেলা খেলবেন? আমাদের কিছু যায় আসে না। হারিয়ে ভূত করে দেব। বাংলার নিজের মেয়ে মমতা ব্যানার্জি বলছি, পশ্চিমবঙ্গকে আমি ভালো চিনি। এ রাজ্যকে অশান্ত করার চেষ্টার জবাব দেবে জনতা। বহিরাগত গুন্ডারা বাংলা শাসন করবে না। আমরাই জিতব।

পালটা বিজেপির তরফে শমীক ভট্টাচার্য বলেছেন, মানুষের স্বার্থেই পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হচ্ছে। সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, আট দফায় ভোট হোক, আপত্তি নেই। কেবল সব দফায় যেন স্বচ্ছভাবে ভোটগ্রহণ হতে পারে তা নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com