শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:২০ অপরাহ্ন

মিয়ানমারে চিরদিনের জন্য সেনা অভ্যুত্থান বন্ধে জাতিসংঘে আবেদন

এদিকে তিন দিন পর সু চিকে আদালতে হাজির করা হবে। কিন্তু এখনো তার আইনজীবীদেরকে তার সঙ্গে সাক্ষাত্ করতে দেওয়া হচ্ছে না। তার আইনজীবী খিন মং জ বলেন, কীভাবে মামলায় লড়তে হবে সে ব্যাপারে নির্দেশনা প্রয়োজন সু চির। কিন্তু তার সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। এর মাধ্যমে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হতে পারে।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার দেশটির দুটি বৃহত্ শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহার করে। এমনকি ফাঁকা গুলি পর্যন্ত ছুড়েছে। মাত্র একদিন আগেই সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভরত মানুষের ওপর ছুরি ও অস্ত্র নিয়ে হামলা চালায় সেনা অভ্যুত্থানের সমর্থনকারীরা। এ সময় বেশ কয়েক জন আহত হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com