শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

উত্তাল মিয়ানমার : অভ্যুত্থানবিরোধী মিছিলে গুলিতে নিহত ১

মিয়ানমারে অভ্যুত্থানের পর তিন সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ মিছিলে রোববার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের গুলিতে এক আন্দোলনকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া গ্রেফতার হয়েছেন অর্ধশতাধিক।

১ ফেব্রুয়ারি ভোরে দেশটিতে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে গত চার সপ্তাহ ধরে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে দেশটির জনগণ। খবর রয়টার্সের।

কিয়াও মিন হিনটিকে নামে মিয়ানমারের এক রাজনীতিক আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ডাউই শহরে একটি বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে রোববার এ হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com