শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
রাজনৈতিক ইতিহাসে এই প্রথম বাম-কংগ্রেসের একসঙ্গে ব্রিগেড সমাবেশ। ব্রিগেডে থাকবেন হুগলির ফুরফুরা শরিফের পীরজাদা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকিও।
জোটের ব্রিগেড। কাস্তে-হাতের যৌথ সমাবেশে থাকছেন আব্বাস সিদ্দিকি। হবে সাড়ে সাত লাখ লোকের সমাবেশ, দাবি বিমান বসুর। রাতেই সভাস্থল পরিদর্শন বাম ও আইএসএফ নেতাদের।
তবে এবারের ব্রিগেডে থাকছেন না বুদ্ধদেব ভট্টাচার্য। লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যেতে না পারা মানসিক যন্ত্রণায় ভুগছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি সমাবেশের সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছেন।