শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
অন্যদিকে সিরি’আতে প্রতিপক্ষের মাঠে পয়েন্ট হারালো য়্যুভেন্তাস। হেল্লাস ভেরোনার সাথে ১-১ গোলে ড্র করেছে রোনালদোর দল।
এ মাসের শুরুতেই সেভিয়ার কাছে কোপা দেল রে’তে হেরেছিলো বার্সেলোনা। তাই বার্সার প্রতিশোধের ম্যাচ। গোল দিতেও কাতালানরা বেশি সময় নেয়নি। ২৯ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে ডেম্বেলের গোলে লিড পায় বার্সা।
তবে হাফ টাইমের পর বেশ কিছু সুযোগ নষ্ট করে দুদলই। ম্যাচ শেষ হবার ৫ মিনিট আগে লিওনেল মেসি গোল করলে ম্যাচে ফেরা হয়নি লোপেতেগির দলের। সেভিয়ার বিপক্ষে তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন মেসি।
লিগে ১৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন এলএমটেন। এ জয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও দুইয়ে উঠে এল রোনাল্ড কোম্যানের দল। ২৫ ম্যাচে ১৬ জয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৫২।
গতিময় ফুটবলে ভালো শুরু করে য়্যুভেন্তাস। তবে প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। প্রথম হাফে নিজের ছায়া হয়ে থাকা রোনালদো দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে নেন।
চিয়েসার পাসে জোরালো শটে স্কোরশিটে নাম লেখান পর্তুগিজ ফরোয়ার্ড। আসরে এটি তার ১৯তম গোল। তবে ম্যাচের শেষ দিকে সমতায় ফেরে ভেরোনা।
বা দিক থেকে বাড়ানো ক্রসে হেডে গোল করে দলকে মূল্যবান পয়েন্ট এনে দেন আন্তোনিন বারাক। আর কোনো গোল না পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
ভেরোনার বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো য়্যুভেন্তাস। ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে তুরিনের ক্লাবটি।