শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

রোনালদোর গোলেও হোঁচট খেল জুভেন্টাস

ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এগিয়ে থেকেও শিরোপা ধরে রাখার অভিযানে আরও একটি ধাক্কা খেল জুভেন্টাস। গোল হজম করেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা নয়বারের চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে হেল্লাস ভেরোনা।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে সেরি আর ম্যাচটি ১-১ ড্র হয়েছে। ম্যাচের দুটি গোলই দ্বিতীয়ার্ধে। শেষ দিকে ভেরোনার গোলটি করেন আন্তোনিন বারাক।

ভেরোনার বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রাইলো তুরিনের ক্লাবটি। গত মৌসুমে এই মাঠে ২-১ গোলে হেরেছিল জুভেন্টাস। এরপর চলতি আসরে প্রথম দেখায় চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে ১-১ এ রুখে দেয় ভেরোনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com