রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শরীর ভাল নেই অমিতাভ বচ্চনের । করাতে হবে সার্জারি। নিজের ব্লগ পোস্টে স্বয়ং অভিনেতা জানিয়েছেন সে কথা। তার সঙ্গেই জানিয়েছেন, তিনি বিশেষ কিছু লিখতে পারছেন না। এই পোস্ট দেখার পর থেকে প্রিয় অভিনেতাকে নিয়ে দুশ্চিন্তায় অনুরাগীরা।
নিজের ব্লগ পোস্টে গত শনিবার অমিতাভ লেখেন, ‘অসুস্থ… সার্জারি… লিখতে পারছি না’। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্টে ভরিয়ে দেন পোস্ট।
গত শনিবার একটি টুইটও করেন অমিতাভ। অভিনেতা লেখেন, ‘কোনও একটা কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। কিছু একটা কেটে ফেলে ঠিক হয়ে যাবে। জীবনের ভবিষ্যৎ এটাই। কালকেই জানতে পারব সেটা কেমন’।