শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ

২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রিয়াল মাদ্রিদ। শিরোপা স্বপ্ন বাচিয়ে রাখার সুযোগ জিনেদিন জিদানের দলের। দু দলের প্রথম লেগ গোলশূণ্য ড্র হয়েছিলো। ইনজুরি সমস্যা কিছুটা কাটছে লস ব্লাঙ্কো কোচের।

ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো, মার্সেলো, আলভারো ওদরিওজোলা সবাই ফিট। তবে চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে ম্যাচ জয়ী একাদশে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন কোচ। লিগে এখন পর্যন্ত ১২ গোল করিম বেনজেমার। বেনজেমার সমান ১২ গোল সোসিয়েদাদ গোলরক্ষক আলেজান্ডার ইসাকের।

৪১ পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদ টেবিলের ৫ নম্বরে। লিগে দু দলের সবশেষ ৬ দেখায় ৫ বারই জিতেছে রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com